× Banner
সর্বশেষ
বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

পাটকেলঘাটায় শিশু কন্যা ধর্ষনের ঘটনায় ধর্ষক পরিমল জেল হাজতে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটা থানা সদরের লালচন্দ্রপুর গ্রামের ২য় শ্রেণীর স্কুল পড়–য়া শিশু কন্যা আসমা ধর্ষনের মূল হোতা পরিমল বিশ্বাস (৬২) কে ঘটনার ৩দিন পরে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী লালচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা আসমা খাতুন (৮) একই গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের পুত্র ধর্ষক পরিমল বিশ্বাস তার বাসার সামনের রাস্তা থেকে আসমা কে সু-কৌশলে বাড়ীতে কেহ না থাকার সুযোগে ভিতরে নিয়ে ধর্ষন করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। ঐদিনই ধর্ষনের বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করা হয়।

এরই ভিতর বুধবার সকাল ১১টার দিকে আসমার প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনা জানাজানি হয়ে গেলে ধর্ষক পরিমল গা ঢাকা দেই। এর আগেও ২টি ধর্ষনের অভিযোগ রয়েছে পরিমল বিশ্বাসের বিরুদ্ধে।

এবিষয়টি আসমার মা রহিমা বেগম পুলিশ কে অবহিত করে। ঐদিন সন্ধ্যার দিকে পুলিশ ধর্ষক পরিমল বিশ্বাসকে গ্রেফতার করে। পরে পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর সংশোধণী ২০০৩ এর ৯(১) এ ধর্ষনের চেষ্টার একটি মামলা দায়ের করেন আসমার মা রহিমা বেগম। মামলা নং-১০। তাং-২৭/০৭/১৮ই। বৃহস্পতিবার সকালে ধর্ষক পরিমলকে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..