সাংসদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ কালীগঞ্জে এমইউ কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

সাংসদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ কালীগঞ্জে এমইউ কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী এম ই্ধসঢ়;উ কলেজের সাথে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে কুচক্রী মহলের ভ’য়া, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার সকালে এমইউ কলেজের শিক্ষক, কমৃকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজ গেটের সন্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত নন্দী সহ বক্তাগন বলেন, অত্র কলেজের বিভিন্ন খাতে দূর্ণিতীর দায়ে অভিযুক্ত অধ্যক্ষ্য মাহবুবার রহমান ষড়যন্ত্রমুলক একের পর এক কলেজের শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছেন।

একইভাবে তিনি কলেজের সাথে জড়িয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিমের নামেও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এ কারনে সু-প্রতিষ্টিত অত্র কলেজটির ভাবমূর্তি নষ্ট হতে চলেছে।

বক্তাগন আরো বলেন, সাংসদ আনারের একান্ত প্রচেষ্টায় আজ অত্র কলেজটি সরকারী করনের মুখ দেখেছে। সেই মানুষটিকে নিয়ে যারা নোংরা খেলায় মেতেছেন তাদের বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি।

ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেওয়া শত শত শিক্ষক শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ মাহবুবার রহমান কলেজের অর্থ তছরুপের দায়ে বরখাস্ত হয়েছিলেন।

এ কারনে প্রতিহিংসা পরায়ন হয়ে তিনি অত্র কলেজের শিক্ষকদের নামেও মিথ্যা খাতা চুরির মামলা পর্ষন্ত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।