কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফি গ্রেফতার

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (শফি) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাতে থানা পুলিশের একটি চৌকস দল আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান জানান, শফিকুল ইসলাম একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আড়পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।