বেনাপোলে ৫১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

বেনাপোলে ৫১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল কলুপাড়া ইটের রাস্তা থেকে দুইজন মাদক ব্যবসায়িকে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করেছে র‌্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের যশোর র‌্যাব-৬ ফেনসিডিল সহ আটক করে।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বেনাপোল মধ্যেপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল হোসেন ও একই থানার ভবেরবেড় গ্রামের ছাত্তার শেখ এর ছেলে হোসেল শেখ।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ সরোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল এর কলুপাড়া খুশি অটো পার্টস এর পাশের ইটের সলিং এর রাস্তায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল সহ বেলাল ও সোহেলকে আটক করা হয়। আটককৃতদের মাদক মামলা দিয়ে ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।