× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পাইকগাছায় পরিবহনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় ঈগল পরিবহনের ধাক্কায় মারাত্মক আহত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বিরকে হাসাপাতালে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে যান সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

তিনি শনিবার দুপুরে বর্তমানে মুমুর্ষ্য অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন সাব্বিরকে দেখতে যান।এবং তার পরিবারের কাছে চিকিৎসার খোজ খবর নেন।

ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন সাব্বির সোলাদানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিনমজুর মোঃ মুনছুর আলী সরদারের ছেলে ও পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, সাব্বির এর অবস্থা আশংকা জনক। ৭২ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অচেতন রয়েছে। মেডিকেল বোর্ড সংশয় প্রকাশ করছেন। যে কোন সময় তার অপারেশন করতে হবে তবে, সেটা সাব্বিরের জ্ঞান ফিরলে। মহান আল্লাহ পাক সহায়।সকলে দোয়া কামনা করছি, দিনমজুর পিতার পক্ষে তার ছেলের চিকিৎসার ব্যয় ভার বহন করা অসম্ভব।

এ জন্য সমাজের সকল পেশাজীবি মানুষ কে আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। যোগাযোগের ঠিকানা মোঃ আবুল কাশেম ২নং ওয়ার্ড সদস্য মোবাঃ ০১৭২৪৪৫৯৭১২।


এ ক্যটাগরির আরো খবর..