এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার অভয়তলা গ্রামের শেখ জালালউদ্দীনের পুত্র আলমগীর হোসেন (৩০) এর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অকাল মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি……রাজিউন)। তার অকাল মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া সহ এক নজর দেখতে অসংখ্য মানুষের ঢল নামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন সাবেক এমপি শেখ মুজিবুর রহমানের ঢাকার একটি ফার্মে চাকুরীরত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শনিবার দিবাগত রাত ২ টার দিকে মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার মরহুমের প্রথম জানাযা ঢাকাস্থ খিলখেত পরে আছর নামাযের জানাযা শেষে কুমিরা বাসষ্ট্যান্ড সংলগ্ন হ্ইাস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ী অভয়তলা গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দুই বোন ও একমাত্র ভাইয়ের ভেতর আলমগীর ছিল অবিবাহিত। তার অকাল ও আকস্কিক মৃত্যুতে উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।



