ঝিনাইদহ শৈলকুপা পৌর নির্বাচনে আ.লীগ বিদ্রোহী প্রার্থী তৈয়বুরকে দল থেকে বহিষ্কার

ঝিনাইদহ শৈলকুপা পৌর নির্বাচনে আ.লীগ বিদ্রোহী প্রার্থী তৈয়বুরকে দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানকে পৌর আওয়ামীলগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচনে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছে।

রোববার (৩ জানুয়ারী) দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে তৈয়বুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শৈলকুপায় চরম উত্তেজনা বিরাজ করছে, এখন এসব নিয়ে কিছু বলার নেই আপনাদের। নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা উপজেলার হাজীরমোড়ে আমার একজনকে পিটিয়ে আহত করেছে। এখন পরিবেশ খুব খারাপ। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছু জানিনা, কোন চিঠি পায়নি।

বিষয়টি নিয়ে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক তৈয়বুর রহমানকে বহিষ্কার করে সকল স্থানে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

শৈলকুপা সার্কেলের সহাকরী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে একজনকে সামান্য মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। তবে তৈয়বুর রহমান যে অভিযোগ করেছেন সেটি সঠিক নয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনেই আছে।

উল্লেখ্য, শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ২৮৬৩২ জন ভোটার ১৫ টি কেন্দ্রের ৯২ টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।