পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি॥  পাটকেলঘাটার কুমিরায় পূর্ব শত্র“তার জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, থানার রাঢ়ীপাড়া পূর্বপাড়ার দাউদ সরদারের পুত্র ভাটা ব্যবসায়ী আব্দুল গফ্ফার সরদারের পার্শ্ববর্তী নোয়াকাটি গ্রামে ৪ বিঘার একটি মৎস্য ঘের ছিল। একই গ্রামের কোপাত নামের যুবক পাহারায় থাকা স্বত্বেও গত মঙ্গলবার রাতের কোনো এক প্রহরে পূর্ব শত্র“তার জের ধরে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। এতে মৎস্য ঘেরে চাষ করা সাদা চিংড়ি, রুই, গ্লাস কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘের মালিক আব্দুল গফফার ভাটার কাজে বাইরে থাকায় তেমন কোনো আইনানুগ ব্যবস্থা করতে পারেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।