শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে -সাজেদা চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে। দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে আবারও উন্নয়ন করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশ উন্নত দেশে পরিনত হবে।

মঙ্গলবার সকাল ১০ টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে হামিদ মঞ্জিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। উপস্থিত নেতাকর্মীদের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও আওয়ামী লীগকে ভোট দিয়ে পূর্ণরায় দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার প্রমূখ। এরপর ১১ টার দিকে সড়কপথে সংসদ উপনেতা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।