মধুখালী প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” ও “নতুন বই হাতে নিয়ে করছি অঙ্গীকার ভবিষ্যতে হবো মোরা দেশের কারিগর” এই প্রতিপাদ্যকে সামনে ।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১লা জানুয়ারী-২০১৯ ইং তারিখে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী এবং সপ্তম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হলো। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্যে মঙ্গলবার সকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান (বাবু) এর সভাপতিত্বে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হলো সপ্তম শ্রেনী হইতে নবম শ্রেনী পযর্ন্ত বই বিতরন উৎসব।
বই বিতরন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান, ডুমাইন ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য আড়পাড়ার কৃতি সন্তান শেখ আসলাম মাহমুদ, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মৃধা মোঃ নাজিরুল ইসলাম (নানু), শেখ মোঃ রইজ প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য কাজী তারিক হোসেন, বিশিষ্ঠ শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিন মোল্যা (সাজ্জাদ), মোঃ বিল্লাল সহ এলাকার অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি মধুখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন উৎসব পালিত হয়েছে।


