× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফয়সাল নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক কে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০ টায় পাটকেলঘাটা থানার সামনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের প্রবাসী শাহাজানের মাদ্রাসা পড়–য়া ছাত্র ফয়সাল গাজী (১২) থানা সড়ক দিয়ে মদ্রাসা যাওয়ার সময় পাচরাস্তার মোড় দিয়ে ওভার ব্রীজ সম্মুখে পৌছালে ভাই ভাই ট্রেডার্সের নিকট থেকে সিমেন্ট কেনা বোঝায় একটি ট্রাক থানার সামনে পৌছায়।

এসময় অসাবধানবশত ট্রাক চালক সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার বাসিন্দা আরুর পুত্র আনারুল ইসলাম (৩২) ফয়সালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক খুলনা মেট্রো-(ট১১-০৪৬২) ও চালক কে আটক করেছে। হাফেজ ফয়সালের মৃত্যুতে তার গ্রামের বাড়ি যুগিপুকুরিয়ায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।


এ ক্যটাগরির আরো খবর..