× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খ্রিস্টান ব্যবসায়ী এবং বৌদ্ধভিক্ষু হত্যার দায় স্বীকার করল আইএস

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকার এই ব্যাবসায়ীকে হত্যার পাঁচ ঘণ্টার মাথায় আইএসের ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার করছে। এ ছাড়া জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

গত মাসে বান্দরবানে একজন বৌদ্ধভিক্ষুকে হত্যার সাথেও আইএস জড়িত ছিল বলে একই বিবৃতিতে দাবি করে। আমাকের বরাত দিয়ে তথ্যগুলো জানিয়েছে বিবিসি বাংলা অনলাইন।

পুলিশ জানিয়েছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মুদি দোকানি সুনীল গোমেজকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত অবস্থাতেই কুপিয়ে হত্যা করে আততায়ীরা। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে চলতি বছরের গোড়ার দিকে কুড়িগ্রামে একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যার দায়ও স্বীকার করে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি। আর গত জানুয়ারিতেই ঝিনাইদহে আরেকজন ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গেও আইএস জড়িত ছিল বলে তারা দাবি জানায়।

তবে বাংলাদেশের সরকার বরাবরই দেশটিতে আইএসসহ যেকোনো বিদেশি জঙ্গি সংগঠনের উপস্থিতির কথা নাকচ করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..