× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

পাটকেলঘাটায় এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় এক ইমারত নির্মাণ শ্রমিক বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি গত সোমবার পাটকেলঘাটার বাইগুনী গ্রামের হবিবুর রহমান হবির বাড়ির ছাদে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে সকাল ১১ টায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তাক্ষণিকভাবে বাড়ির মালিকের ছেলে আহত শ্রমিককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ নির্মাণ শ্রমিক চিকিৎসার খরচ যোগাতে না পেরে তার বাড়িতে যন্ত্রণায় দারুণভাবে কাতরাচ্ছে। আহত নির্মাণ শ্রমিক সোহরাব হোসেনের বাড়ি পাটকেলঘাটার স্কুল রোডে।

জানা গেছে, ঐ বাড়ির উপর দিয়ে শক্তিশালী বৈদ্যুতিক তার প্রবাহিত হওয়ায় বাড়ির কাজ পড়ে ছিল। ঝুকিপূর্ণ ঐ কাজ কেউ করতে রাজী হয় না। একপর্যায়ে গত রবিবার কাজটির দায়িত্বে থাকা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস ও তার ভাই গফ্ফার বিশ্বাস, দিনমজুর সোহরাব হোসেনের সাথে কথা বলে ঐ বাড়ির কাজ করা অবস্থায় এ ভয়াবহ দূর্ঘটনার স্বীকার হয়।


এ ক্যটাগরির আরো খবর..