পাটকেলঘাটার রাঢ়ীপাড়া প্রাইমারী স্কুলে বখাটেদের উপদ্রব বৃদ্ধি

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার রাঢ়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নোংরা করতে ঐ এলাকার কিছু বখাটে ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বে কিছুকাল বখাটেদের উপদ্রব বন্ধ থাকলেও বর্তমানে তৎপর বলে জানা যায়।

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, রাঢ়ীপাড়া-কুমিরা গ্রামের কিছু লোক দীর্ঘদিন যাবত রাতের আধারে কপোতাক্ষ নদের শ্বশ্মান ঘাটে এবং স্কুল প্রাঙ্গন নিরিবিলি হওয়ায় গাজা সেবন সহ বিভিন্ন নেশা করে আসছিল। পুলিশের টহলের তৎপরতায় কিছুদিন সেগুলো বন্ধ থাকলেও আবারও তা বেড়ে গেছে। এছাড়া রাঢ়ীপাড়া প্রাথমিক বিদ্যালয় হতে ইতিপূর্বে তালা ভেঙ্গে অফিস রুম হতে গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি, জিনিসপত্র, শিক্ষাথীদের বিস্কুট, দরজা-জানালা খুলে নেওয়া, টিউবওয়েলের মাথা চুরি করা সহ একাধিক ঘটনার জন্ম দিয়েছে। বর্তমানে রাতের আধারে বখাটেরা স্কুলের পরিবেশ নোংরা করতে প্রতিনিয়ত দরজার তালা নষ্ট করা, বিদ্যালয় প্রাঙ্গণে মলমুত্র ত্যাগ করা সহ বিভিন্ন পন্থা অব্যাহত রেখেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিখা রানী চৌধুরী বলেন, ঘটনার সবই সত্য এবং এ বিষয়ে থানা পুলিশের মাঝে মধে টহল অব্যাহত থাকলে এ ধরনের নোংরা কাজ হতে পরিত্রাণ পাওয়া সম্ভব। নইলে আর তালা কিনে পারছি না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নুর আলী গাজী জানান, বিদ্যালয়টি একেবারে নির্জন স্থানে হওয়ায় বখাটে এবং নেশা করা ব্যক্তিরা রাতের আধারে এ ধরনের কাজের সুযোগ পায়, যা অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।