পাটকেলঘাটার গাছগুলোতে ছেয়ে আছে আমের মুকুল

এস.এম মফিদুল ইসলাম,  পাটকেলঘাটা প্রতিনিধি ॥ মধুমাস জৈষ্ঠ্য আসতে এখনও বেশ দেরি। বসন্ত আসুক আর নাই আসুক প্রকৃতিতে আমের মুুকুলের সৌন্দর্যে অন্যরকম প্রতিচ্ছবির সৃষ্টি হয়েছে।

মুকুলগুলো যেন জানান দিচ্ছে জৈষ্ঠ্য আসতে আর বেশি দেরি নেই। আম, জাম, কাঠাল আর নানাবিধ ফলের সমারোহে ছেয়ে যাবে গাছগুলো।

এদিকে পাটকেলঘাটার অধিকাংশ আমগাছগুলোতে বেশ মুকুল ফুটে উঠেছে। প্রকৃতি তার বিরুপ আকার ধারণ না করায় আমের গুটি বেশ ধারণ করবে বলে অভিমত ব্যক্ত করলেন স্থানীয় আম ব্যবসায়ীরা।

চলছে মুকুলগুলো ভালোভাবে পরিচর্যার জন্য কীটনাশক ঔষধের স্প্রে ব্যবহার। তারা বলছেন, যদি এই মুহুর্তে কীটনাশক ঔষধ স্প্রে করা হয় তবে আমের প্রস্ফুটিত গুটিগুলো গাছে রয়ে যাবে। যদি অনাকাংখিত কোনো ঝড় ঝঞ্জাট, দুর্যোগ না আসে।

সাধারণ আমের মুকুল দেখেই ব্যবসায়ীরা তাদের গাছ মালিকদের নিকট থেকে ক্রয় করেন। দুর্যোগের মতো কোনো ঘটনা ঘটলে লাভের গুড়ে বালি পড়ে যায় বলে জানান। পাটকেলঘাটার বিশিষ্ট আম ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, এবছর আমের মুকুল বেশ লক্ষ্য করার মতো।

আবহাওয়া অনুকুল থাকলে আশাকরি গাছ কিনে লাভবান সক্ষম হতে পারব। গাছ মালিক কুমিরা গ্রামের আব্দুস সালাম বলেন, যে কয়টি আমের গাছ রয়েছে তাতে আমের মুকুল বেশ মোটামুটি ধরেছে।

প্রয়োজনীয় কীটনাশক ঔষধও ব্যবহার করেছি। উপরওয়ালা চাহেন তো ভালো ফলন পাবো বলে আশা  করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।