× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

পাটকেলঘাটার ঈদ বাজারে শেষ মুহুর্তে জমে উঠেছে বেচাকেনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। খুশি আর আনন্দ ঈদকে সামনে রেখে বিলীন হয়ে যায় ধরণীর ধনী গরিবের মাঝে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে যেন শেষ মুহুর্তে ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারে জমে উঠেছে বেচাকেনা। কাকাডাকা ভোর হতে গভীর রাত পর্যান্ত চলছে বেচাকেনা।

সামর্থ্য অনুযায়ী যে যার মত পছন্দের বাহারী পোশাকটি কিনতে যেন সাধ্যের ত্রুটি রাখছেন না। গ্রাম্য প্রতিবেশীরা যদি এতটাই অসহায় থাকেন তবে যাকাত আর ফেৎরার কাপড় পেয়েই খুশি। একটু মিষ্টির ব্যবস্থা যেন প্রতিটি বাড়িতে হিসাবের তালিকায়।

সরেজমিনে সোমবার পাটকেলঘাটা বাজারের প্রাণকেন্দ্রে দেখা যায়, পুরো দোকানপাট সহ রাস্তাঘাট লোকে লোকারণ্য। সকালের দিকে আবহাওয়া নিন্মচাপের কারণে আষাঢ়ের বারিধারা বইলেও ভিড়ের কথা মাথায় রেখে ভিজে পুড়ে দোকানে কেনাকাটা করতে দেখা যায়। সামর্থ্য অনুযায়ী বড় বড় প্রতিষ্ঠানে আধুনিক ডিজাইনের পোশাক কেনার ভিড় থাকলেও গরীবের জন্য ফুটপাতের কাপড় কেনা মোটেই ফাকা ছিলনা। হরেক রকমের কাপড়ের পসরা সাজিয়ে বসেছিলেন দোকানদারগণ। এদিকে আতর, টুপি, সুরমা, সুগন্ধী পরিবারের সদস্যদের জন্য কিনতে দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। কসমেটিকস সামগ্রীর দোকানে যেন মেয়ে এবং রমনীদের ভিড়ে যেন তিল ঠাই নেই।  রাত পোহালেই খুশির ঈদ যেন আনন্দের মাত্রা অনেকটাই বৃদ্ধি করেছে।

উর্মি এন্টার প্রাইজের মালিক মাহামুদুর রহমান জানান এ বছর পোশাকের দোকানে ক্রেতা সাধারণের চাহিদার শীর্ষে লোন, ফ্লোর টাচ, লেহেঙ্গা সহ বাহারী ডিজাইনের টি শার্ট, থ্রি পিচ, সেলোয়ার কামিজ ও ওড়না।

এসকল দোকানের ১২/১৫ জন কর্মচারী পোশাক ডেলিভারী দিতে যেন হিমহিম খাচ্ছে। কর্মচারী বিল্লাল, পলাশ জানায়, এবারের ঈদে জামদানি শাড়ি এবং লেহেঙ্গা কদর তুলনামুলক বেশি। এর ভেতর জনপ্রিয় পাকিস্তানী লোন মুল্য ১২ শ থেকে ১৪ শ, ফ্লোর টাচ মুল্য ৬ শ থেকে ১২ শ, লেহেঙ্গা মুল্য ৬ শ থেকে ১৪ শ টাকা। এছাড়া চাহিদার তালিকায় রয়েছে অনপিচ ৩ শ টাকা, সাহারা ৯ শ থেকে ১২ শ, ছেলেদের বিভিন্ন ব্রান্ডের পাঞ্জাবী ৫ শ থেকে ২ হাজার টাকা। এছাড়া শাড়ি শিশুদের শার্ট, প্যান্ট, ফতুয়া, বিদেশী জিন্স, প্যান্ট ও চাহিদার তালিকায় রয়েছে। জুতার দোকানগুলোতে ভিড় চোখে পড়া মত। বাধন সু ষ্টোরের মালিক জানান, বৃষ্টি বেচাকেনায় একটু বিঘিœত করলেও বেচাকেনা অনেক ভালো। পোশাক আর অন্যান্য সামগ্রীর মুল্য যাই থাকুক না কেন সামর্থের ভেতর পছন্দের পোশাকটি কিনতে পেরে সকলে বেশ খুশি।


এ ক্যটাগরির আরো খবর..