× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

পাটকেলঘাটার ঈদ বাজারে উপচে পড়া ভিড়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রনিধিঃ ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকী। আর শেষ মূহুর্তে ঐতিহ্যবাহী পাটকেলঘাটার বিপণী বিতান গুলোতে জমে উঠেছে বেচাকেনা। পছন্দের পোশাকটি কিনতে অনেকে পুরো পরিবার নিয়ে বাজারে হাজির। সুযোগ বুঝে দোকানদাররা নতুন নতুন পোশাকের সমারোহ সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছেন। ক্রেতাগণ তাদের সামর্থ্য আর পছন্দ দুটোকে সামঞ্জস্য করে পোশাকটি কিনছেন।

সরেজমিনে মঙ্গলবার পাটকেলঘাটার সবচেয়ে বেশি বিক্রয় প্রতিষ্ঠান আল্লারদান বিপণী বিতানে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘরভরা পোশাকের সমারোহ আর ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মালিক এবং বিক্রয়কর্মীগণ ব্যাপক খুশি। বছরের বিশেষ দিনটিকে ঘিরে যে আশা ভরসা তার বাস্তব প্রতিফলন ঘটাতে মালিক ক্রেতা যেন কেউ কমতি করছেন না। একটা রেখে অন্যটা যেন পুরো দোকানের পোশাক পছন্দ চলছে। আর এতে ১০/১২ জন কর্মচারী সামাল দিতে হিমসিম খাচ্ছে।  কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত চলছে হরহামেশাই বেচাকেনা। তবে আল্লারদান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ অহিদুজ্জামান অহিদ জানান, শুক্র ও শনিবার সরকারী ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সপ্তাহের ২/৩ টি দিনে ক্রেতা সমাগমের সংখ্যা তুলনামুলক বেশি।

দোকানের বিক্রয়কর্মী বাপ্পী, উজ্জল ঘোষ, সালাম জানান, এবারের ঈদে মেয়েদের বাহারী পোশাকের ভেতর লেহেঙ্গা, ফ্লোর টাচ, থ্রি -পিচ, পার্টি ড্রেস, টু পার্ট, কিরণ মালা সহ সেরওয়ানী পোশাকের নাম বেশি শোনা যাচ্ছে। তবে লেহেঙ্গার মুল্য ২ হতে ১০ হাজার ও সেরওয়ানীর মুল্য ১৮ শ হতে ২ হাজার পর্যন্ত বলে জানা যায়। এছাড়া ছেলেদের পোশাকের ভেতর জিন্সের প্যান্ট, ক্যাটস আই, টপটেন শার্ট, লূচিলংপ্যান্ট । যার বিক্রমুল্য ৭ শ হতে ৩ হাজার টাকা পর্যন্ত। আবার মহিলাদের পছন্দের শাড়ীর ভেতর বজ্রমালা, ওয়েস্টার্ন সিল্ক ডায়মন্ড সিল্ক, নন্দিতা, পপকর্ন , মনিপুরী, পাহাড়ী সিল্ক, ঝুটকাতান। তবে ঢাকাইয়া জামদানী শাড়ী মহিলাদের সবচেয়ে বেশি পছন্দের। যার মুল্য দোকানদারগণ রাখছেন ৮ শ টাকা হতে ৮ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি পরিবারের ছোট ছোট সোনামণিদের জন্য পোশাকের পসরার ভেতর হৃতিœক শার্ট সহ বাহারী রঙের পোশাক। পুরুষের জন্য এবারের ঈদ বাজারে মোদী কোর্ট , খাড্ডি পাঞ্জাবী, মসলিন পাঞ্জাবী উল্লেখযোগ্য।

এদিকে পছন্দের পোশাক কিনতে আসা অনেকে জানালেন, গতবারের তুলনায় এবারের পোশাকের দাম তুলনামুলক বেশি। কুমিরা গ্রামের শহিদুল ইসলাম জানান, যে পরিমান টাকা নিয়ে ছেলেমেয়েদের পছন্দের পোশাক কিনতে চেয়েছিলাম তা বুঝি আর হবে না। তবে সামর্থ্যের ভেতর পোশাক কিনতে হবে। তবে দাম যাই থাকুক পছন্দের জিনিসটি কিনতে পেরে ক্রেতাসাধারণ ব্যাপক খুশি।


এ ক্যটাগরির আরো খবর..