× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা চলতি মাসেই পাবেন জুনের বেতন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

আমরা পাটকল বন্ধ করছি এটা ঠিক না। এর আধুনিকায়ন হবে।’ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলতি মাসেই জুন মাসের বেতন ও মোট পাওনা আগামী তিন দিনের মধ্যে জানা যাবে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আজ শুক্রবার (৩ জুন) দুপুরে সিদ্ধেশ্বরীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যখন আমি পাটকলের বিষয়ে জানাই তখন মনে হলো উনি কাঁদছেন। আমি তাকে সব জানিয়েছি। উনি জানিয়েছেন সব পাওনা সময় মতো পেয়ে যাবেন।

‘বিশ্বব্যাপী পাটের চাহিদা বাড়ছে। একটি পাট গাছের প্রতিটি অংশ কাজে লাগে। আমরা পাটকল বন্ধ করছি এটা ঠিক না। এর আধুনিকায়ন হবে।’

তিনি বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানে এগুলোকে শেষ করে দেওয়া না। পাটকল পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে যাত্রা শুরু করবে। আমার দৃষ্টিতে শ্রমিকরা কর্মহীন হচ্ছে না, ভালো জায়গায় যেতে হলে কিছু বেদনা থাকবে। তবে আমার দাবি থাকবে যাতে টাকাগুলো শ্রমিকরা এককালীন পান।


এ ক্যটাগরির আরো খবর..