× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

পাটকল শ্রমিকদের পাওনা নগদ এবং সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধের ঘোষণা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজিএমসি) নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১ জুলাই থেকে বন্ধ ঘোষণায় শ্রমিকদের পাওনা টাকা অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করার ঘোষণা দিয়েছে সরকার। এতে প্রতিজন শ্রমিক গড়ে সর্বনিম্ন ১৩ লাখ ৮৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন।

বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজিএমসি) নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা এবং গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার আওতায় কর্মরত ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিকের পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আওতায় শ্রমিকরা চারখাতে আর্থিক সুবিধা পাবেন।

শ্রমিকরা ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ এর ধারা-২৬ এর উপধারা-৩ অনুযায়ী নোটিশ মেয়াদের অর্থাৎ ৬০ দিনের মজুরি পাবেন। এছাড়া চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি (জাতীয় মজুরি কাঠামো-২০১৫ অনুযায়ী), পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ ও নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা পাবেন শ্রমিকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিজন শ্রমিক গড়ে ১৩ লাখ ৮৬ হাজার টাকা করে এবং সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন।  সেই সঙ্গে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অবসরে যাওয়া আট হাজার ৯৫৬ জন শ্রমিকের ও বদলি শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধ করা হবে।

শ্রমিকদের পাওনার অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে দেয়া হবে। যার ফলে শ্রমিকরা এক প্রকারের বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ পাবেন। যা তাকে প্রতি তিন মাস অন্তর উল্লেখযোগ্য পরিমাণে মুনাফা দেবে। এতে শ্রমিকদের জন্য একটি আর্থিক সুরক্ষা তৈরি হবে। এর আগে গত ২৮ জুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান লোকসান থেকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..