× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

পাক বাহিনীর গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে ভারতীয় এক সেনা কর্মকর্তা ও তিন জওয়ানের। সোমবার ভোরের এই গোলাগুলিতে আহত হন আরও একজন।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, নিয়ন্ত্রণরেখার পুঞ্চ ও রাজৌরি সেক্টরে একযোগে হামলা চালায়, পাক রেঞ্জার্স। এই নিয়ে তিন দিনে দু’দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। অবশ্য, সীমান্তে গোলাগুলির ব্যাপারে ইসলামাবাদ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ভারত জানিয়েছে, গেলো এক মাসে রেকর্ড ১৩০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে, প্রতিবেশী দেশ। যা, ২০১৪ সালের পর এক মাসে সর্বোচ্চ। এছাড়া, পাকিস্তানি সেনাদের হামলায় প্রাণ গেছে জওয়ান-সেনা কর্মকর্তাসহ অন্তত ১৪ জনের; আহত হয়েছে ৬০ জনের বেশি ভারতীয়।


এ ক্যটাগরির আরো খবর..