২০ থেকে ২৫ বছরের মধ্যে পাকিস্তান হবে ভারতের -তারিক ফতেহ

২০ থেকে ২৫ বছরের মধ্যে পাকিস্তান হবে ভারতের -তারিক ফতেহ

আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে পাকিস্তান খতম হয়ে যাবে। বালুচিস্তান স্বাধীন হবে আর পাকিস্তান থেকে হিন্দুস্তান পর্যন্ত গোটা ভূভাগ ভারতের অঙ্গ হয়ে যাবে। বলেছেন পাকিস্তানে জন্ম লেখক তারিক ফতেহ। তারিক ফতেহ আজকাল কানাডায় স্ব-নির্বাসিত জীবন যাপন করছেন।

আজকে রাতে ইন্ডিয়া টিভিতে প্রসারিত হতে যাওয়া টিভি শো ‘আপকি আদালত” এ রজত শর্মার প্রশ্নের জবাব দেওয়ার সময় তারিক ফতেহ বলেন, ‘যখন বালুচিস্তান স্বাধীন হবে, তখন পাকিস্তানের কোমর ভেঙে যাবে। পাকিস্তানের সেনা বাচ্চাদের ধর্ষণ করবে। বাচ্চাদের মেরে ফেলে হেলিকপ্টার দিয়ে উপতক্যায় ফেলে আসবে।”

তারিক ফতেহ বলেন, ‘আমি ১৯৬৭ সাল থেকে লড়াই লড়ছি। পাকিস্তানের সেনা স্বাধীনতার সময় বালুচিস্তানে কবজা করে নিয়েছিল। কলাত এর শাহেনশাহ ভারতের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস সাংসদদের এক ডেলিগেশন, যাদের মধ্যে আবদুল কালাম আজাদও ছিলেন, উনি কলাতকে ভারতের সাথে যুক্ত হওয়ার কথা পরিস্কার না করে দেন। ভারতের সীমা থেকে কলাত ২০০ কিমি দূরে থাকার অজুহাত দেখান তিনি। পাকিস্তান করাচী থেকে ২ হাজার কিমি দূরে অবস্থিত ঢাকায় কবজা করতে গেছিল, কিন্তু আবদুল কালাম আজাদের জন্য ২০০ কিমি দূরে থাকা কলাত বেশি দুরত্ব মনে হল! সেই সময় ওমানের সুলতান গদর বন্দরের জন্য ৪০ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত সেটাকেও প্রত্যাখ্যান করেছিল।”

তারিক ফতেহ বলিউড অভিনেত্রী করিনা কাপুর দ্বারা তাঁর পুত্র সন্তানের নাম মঙ্গোলিয়ান আক্রমণকারী তৈমুর নাম রাখারও সমালোচনা করেন। উনি বলেন, ‘উনি মুর্খ বলেই ছেলের নাম তৈমুর রেখেছেন। তৈমুর বিশ্বের জনসংখ্যা তিন শতাংশ কমিয়ে দিয়েছিল। ভারতের কোনায় কোনায় ভারতীয়দের মাথার খুলি দিয়ে পিরামিড বানিয়েছিল সে। জানিনা শর্মিলা ঠাকুর কি ভাবেন? উনি কেমন সন্তানের জন্ম দিয়েছেন যে নিজের ছেলের নাম তৈমুর রেখেছে। আপনি ইসরায়েলে গিয়ে সন্তানের নাম হিটলার রাখতে পারবেন?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ফতেহ বলেন, ‘ভারতের সেনায় গুজরাটের রেজিমেন্ট না থাকলেও, গুজরাট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যা করেছেন, সেটা বিগত ৭০ বছরে কেউ করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।