এম,এ,জলিল শার্শা বেনাপোলঃ বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা হরিশচন্দ্রপুর গ্রামস্থ চাবড়ার মোড় থেকে ১২ বোতল ভারতীয় বাংলা মদ ও মটরভ্যান সহ মাদক পাচারকারীকে আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।
সকাল সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হরিশচন্দ্রপুর গ্রামস্থ চাবড়ার মোড় অভিযান চালিয়ে কাঁচা রাস্তায় ১২ বোতল ভারতীয় বাংলা মদ ও মটরভ্যান সহ হাড়িখালী গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে মোঃ আতিকুর রহমান(২৬)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে গোগা বিওপি’র টহল দল।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,গোগা বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা হরিশচন্দ্রপুর গ্রামস্থ চাবড়ার মোড় থেকে ১২ বোতল ভারতীয় বাংলা মদ,একটি মটরভ্যান সহ মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত আসামী ও মালামাল শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।




