বাঘারপাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক তরিকুল, শিক্ষিকা শিখা

বিশেষ প্রতিবেদকঃ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব তরিকুল ইসলামকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিখা রাণী কুন্ডুকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক মিরপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ মফিজুর রহমান, শ্রেষ্ঠ বিদ্যালয় নারিকেলবাড়ীয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়, ‘ঝরে পড়া রোধ’ এ শ্রেষ্ঠ দুর্গাপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ সভাপতি দুর্গাপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিশু দোহাকুলা সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াফসিরা নওরিন এবং গাইদঘাট সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সামাদ মন্ডলকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রতিবছর ক্লাস্টার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষকা নির্বাচন করা হয় যার অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, বাঘারপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, ৮টি বিভাগের মধ্যে ৩টিতে শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছে দুর্গাপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।