× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

পাকিস্তান সিরিজের সম্ভাবনা নাকচ করল ভারত

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কোনোভাবেই ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে খেলার কোনো পরিকল্পনা তাদের নেই।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি হচ্ছিল না। এমনকি কোনো নিরপেক্ষ ভেন্যুতেও নয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দেনদরবার চলছিল। পাকিস্তান আরব আমিরাতে ভারতকে খেলার প্রস্তাব দেয়। কিন্তু ভারত পাল্টা প্রস্তাবে নিজেদের দেশে খেলতে আসতে বলে। এর ভেতর পাঠান কোটে কিছুদিন আগে জঙ্গি হামলা ঘটে। ওই হামলার পর দুই দেশের সম্পর্ক ফের প্রশ্নের মুখে পড়েছে।

ভারতীয় বোর্ড কর্তা অনুরাগ ঠাকুর বলেছেন, ‘২০১৬ সালে পাকিস্তানের সঙ্গে আমাদের সিরিজ খেলার কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বহুজাতিক টুর্নামেন্টে আমরা মনোযোগ দিচ্ছি।’

সর্বশেষ ২০০৭ সালে দুই দেশিয় সিরিজ খেলেছে পাকিস্তান-ভারত। এরপর ২০১২ সালে ছোটো একটা সিরিজ খেলতে ভারতে যায় পাকিস্তান।

কিছুদিন আগে ইমরান খান ভারত সফরে এসে মোদিকে সিরিজ আয়োজন করতে অনুরোধ করে যান।


এ ক্যটাগরির আরো খবর..