× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পাকিস্তান সফর করবে বাংলাদেশ-শ্রীলংকা: পিসিবি চেয়ারম্যান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান। জোর কদমে প্রচেষ্টা চালাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে সিরিজ আয়োজনে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন কর্তারা। তা নাকি আলোর মুখও দেখছে।

ইতিমধ্যে ব্যক্তিগতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট শ্রীলংকার (এসএলসি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তার আশা, অদূর ভবিষ্যতে পাকিস্তান সফর করবেন টাইগার ও লংকানরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডপ্রধান বলেন, ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে আমাদের একটি সিরিজ রয়েছে। এ নিয়ে বিসিবির সঙ্গে আমরা কথা বলছি। টাইগাররা এ দেশে সফরে আসবে বলে আমি আশাবাদী।

লংকানদের সঙ্গেও সিরিজ আয়োজনের ব্যাপারে কথা হচ্ছে পাকদের। ২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলা হয়। ফলে তাদের জন্য বিষয়টি সংবেদশীল বলে মনে করেন এহসান মানি।

তিনি বলেন, আমরা ভবিষ্যতে শ্রীলংকাকে আতিথ্য দেয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে আইসল্যান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছি। এ ইস্যুটি সংবেদনশীল। কারণ ২০০৯ সালে পাকিস্তানে লংকানদের আক্রমণ করে জঙ্গিরা।

সেই থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। তবে বেশ কয়েকটি দল এরই মধ্যে বেশ কিছু ম্যাচ খেলে এসেছে সেখানে। ২০১২ সালের ২৯ অক্টোবর লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শ্রীলংকা। ২০১৮ সালের এপ্রিলে করাচিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ।

এর মাঝে সন্ত্রাসকবলিত দেশটি সফর করে জিম্বাবুয়ে ও আইসিসি অনুমোদিত বিশ্ব একাদশ। নিয়মিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের ফাইনাল। সেখানে খেলছেন বিশ্ব কাঁপানো ক্রিকেট তারকারা। তা সত্ত্বেও পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না কোনো দল।


এ ক্যটাগরির আরো খবর..