× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে খালেদাকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ‘আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে পরাজিত করে খালেদা জিয়াকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’ বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করে বিভিন্ন সময় কথা বলেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নন। তিনি পাকিস্তানের পক্ষে। তাই ২০১৩ থেকে ২০১৫ সালে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। তাই এর জবাব আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে তাকে চূড়ান্তভাবে পরাজিত করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে ১০ জানুয়ারি জনসভা এক দিন পিছিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..