× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পাকিস্তান জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে আমির

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ আমির আবার পাকিস্তান জাতীয় দলের জার্সিতে খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। আগামী মাসে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে এই পেসারকে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ সদস্যের ফিটনেস ক্যাম্পে অবশ্য জায়গা হয়নি পেসার সোহেল তানভীরের।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জুটেছিল আমিরের কপালে। সেই নিষেধাজ্ঞা কেটেছে গত সেপ্টেম্বরে। অবশ্য গত জানুয়ারি থেকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছেন আমির। কায়েদ-ই-আজম ট্রফির বাছাই ও মূল পর্বে দারুণ বোলিং করেছেন, নিয়েছেন ৫০ উইকেট।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএলে) খেলেছেন আমির। চিটাগং ভাইকিংসের হয়ে ১১ উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই। আমিরের এমন পারফরম্যান্সই নড়েচড়ে বসতে বাধ্য করেছে পাকিস্তান ক্রিকেটের কর্তাব্যক্তিদের। নিউজিল্যান্ড সফরেই হয়তো আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে।

আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আর এই সফরকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলটির ফিটনেস ক্যাম্প চলবে ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।

ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ক্রিকেটার হলেন- আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শারজিল খান, আজহার আলী, শোয়েব মালিক, বাবর আজম, ইফতিখার আহমেদ, উমর আকমল, আসাদ শফিক, শহীদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, বিলাল আসিফ, শোয়েব মাকসুদ, আমির ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, উমর গুল, রাহাত আলী, জুনাইদ খান, রুমান রায়েস, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, সাদ নাসিম ও মোহাম্মদ আমির।


এ ক্যটাগরির আরো খবর..