× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পাকিস্তানে বিস্ফোরণ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের  কোয়েত্তা শহরে একটি পোলিওবিরোধী কেন্দ্রের কাছে । এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

উদ্ধারকারী দল  বিস্ফোরণে হতাহতদের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েত্তার বেসামরিক হাসপাতালে পাঠিয়েছে। বুধবারের  এই বিস্ফোরণের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সোমবার কোয়েত্তাসহ বেলুচিস্তানের বিভিন্ন জেলাতে পোলিওবিরোধী ক্যাম্পেইন পুনরায় চালু করার পর এই হামলা  চালানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পোলিও আক্রান্ত দেশের তালিকায় পাকিস্তানের নাম রয়েছে। গতবছর দেশটিতে নতুন করে ৪৯জন পোলিওতে আক্রান্ত হয়। আর ২০১৪ সালে ২৮২ জন মারা যায়।

এর আগে পোলিও টিকা প্রদানকারী দলের এই ক্যাম্পেইন ধর্মীয় সশস্ত্র দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তার মিত্রদের হুমকি পেয়েছিল।

তথ্যসূত্র : আল-জাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..