× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

নিউজ ডেস্কঃ বিষাক্ত মিষ্টি খেয়ে পাকিস্তানের পাঞ্জাবের লাইয়াহ জেলায় একই পরিবারের ১১ জন সহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যম।

পাঞ্জাব পুলিশের বরাতে জানানো হয়, ছেলের জন্মদিন উপলক্ষে সাজ্জাদ হুসেইন নামের এক ব্যক্তি,বাড়ির পাশের মিষ্টির দোকান থেকে প্রায় ৪ কেজি লাড্ডু এনে পরিবারের সবাই এবং প্রতিবেশী মিলে খাওয়ার পরেই ৫ জনের মৃত্যু হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে মুলতানের হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে যে দোকান থেকে মিষ্টি কেনা হয়েছিল তার মালিক এবং কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। বিষক্রিয়ার কারণ অনুসন্ধান করে তারা জানিয়েছে, মিষ্টির দোকানের পাশে কীটনাশকের গুদাম থাকায়, সেখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পরতে পারে বলে তাদের ধারনা।

এদিকে ঘটনাটি ১৯ এপ্রিলের হলেও সোমবার তা গণমাধ্যমে প্রকাশ পায়।


এ ক্যটাগরির আরো খবর..