× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ডেস্ক

পাকিস্তানে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা

পাকিস্তানে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান। ১৪ বছর পর সরাসরি ফ্লাইট চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১কে এমন অভ্যর্থনা দিলো পাকিস্তান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী ফ্লাইটটিকে বিদায় জানান বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ১৪ বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, ঢাকা-করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে, পর্যটন খাত বিকশিত হবে এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে।

তিনি জানান, ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং ভাড়া কমিয়ে সাধারণ মানুষের জন্য ভ্রমণ আরও সহজ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় খাবার উপভোগ করবেন।

অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, দুই দেশের মধ্যে সংযোগ জোরদার করাই ছিল নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি জানান, গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময় উভয় দেশ দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়।


এ ক্যটাগরির আরো খবর..