× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলো ভারত

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের কোনও কোনও সংবাদমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে বলে জানায় পার্সটুডে।

এতে বলা হয়, ভারত সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং দৃষ্টিগ্রাহ্য ব্যবস্থা নেয়ার পরই কেবল পাকিস্তানের সঙ্গে সংলাপ হতে পারে।

ভারতীয় সরকারি সূত্রগুলো বলেছে- এ পদক্ষেপ না নেয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও পর্যায়েই আলোচনার সম্ভাবনা নেই। পাক-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টি ইসলামাবাদের ওপর নির্ভর করছে বলেও নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয়। কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয় তার ওপর উত্তেজনা প্রশমন নির্ভর করছে বলে নয়াদিল্লি জানিয়েছে।

আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লি এ মনোভাবের কথা জানায়।


এ ক্যটাগরির আরো খবর..