পাকিস্তানের দালালি করার দিন শেষ

নাটোর প্রতিনিধি: বাংলাদেশে থেকে পাকিস্তানের দালালি করার দিন শেষ হয়ে গেছে। সুতরাং যারা এ কাজ করছে তারা বাংলাদেশে থাকার অনুপযুক্ত। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, ৩০ লাখ শহীদদের নিয়ে কটাক্ষ করা মানেই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট অনাদী কুমার বসাকসহ অন্যরা।

এ সময় নাটোরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।