× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
India's airspace closed

ভারতের পহেলগামের জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তলানিতে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে ভিসা বাতিলের ঘোষণা ভারতের তো পাল্টা আকাশপথে ‘নো-এন্ট্রি’ বসাল ইসলামাবাদ। পাকিস্তানি বিমান আর ঢুকতে পারবে না ভারতে। শেহবাজ শরিফের দেশের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল মোদী সরকার। সামরিক বিমান তো বটেই, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বাণিজ্যিক বিমানগুলির জন্যও ভারতের দরজা আপাতত বন্ধ। বুধবার নোটাম (Notice to Airmen) জারি করে এই খবর জানিয়েছে কেন্দ্র।

NOTAM জারি করে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এই নির্দেশকে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এ বার ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করল।

পহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত পাকিস্তানিদেরও ফেরত পাঠানো হয়েছে সে দেশে। এবার আকাশসীমা বন্ধের খবর সামনে এল। দুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘সবার রক্ত ফুটছে। কাউকে ছাড়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..