পাকা সড়কের বেহাল দশা, মানুষের পথ চলাচলে চরম সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্যআড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর বাসভবনের সামনে পাকা সড়কের বেহাল দশা এবং মানুষের পথচলাচলে চরম সমস্যা বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি প্রায় ১কি.মি.। রাস্তার দুইপাশ ভেঙ্গে গেছে এবং রাস্তার মধ্যে মধ্যে ভেঙ্গে রাস্তাটি খানা খন্দরে পরিনত হয়ে গেছে।

ফলে মানুষের পায়ে হেটে চলাচল করা ও ভ্যান-রিকসা এবং অটো, ইজিবাইক,মাইক্রোবাসে যাতায়াত করা চরমদূর্বিসহ হয়ে পড়েছে ফলে এই রাস্তা দিয়ে হার্টের রোগী এবং ডায়াবেটিকস রোগীর চলাচল করার চরম সমস্যা বলে জানা যায়।

কারন পায়ে হেটে রাস্তা দিয়ে চলাচল করার সময় হোছট খেয়ে মানুষের চরম ক্ষতি হতে পারে । তাই এই রাস্তা দিন দিন ধবংস হয়ে যাচ্ছে কিনÍু মেরামত করার ব্যবস্থা হচ্ছে না ।

এ ব্যাপারে আরও জানা যায় এই রাস্তা হওয়ার সময় কোন আই.ডি. নাম্বার দেওয়া হয় নাই বা আই.ডি নাম্বার নাই যার কারনে মেরামত করা সম্ভব হচ্ছে না। তাই মানুষের যাতায়াতের সুবিধার্তে ও মানুষের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে গ্রামবাসীর ,স্থানীয় সরকার এবং উপজেলা প্রকৈৗশল অধিদপ্তরের নিকটদাবী সরেজমিনে এসে তদন্ত সাপেক্ষে রাস্তাটি দেখে একটি আইডি.নাম্বার বসিয়ে আরও দুই পাশে দুই ফুট করে বৃদ্ধি করে রাস্তাটি মেরামত করা হোক যাতে রাস্তা দিয়ে মানুষ ভালোভাবে পায়ে হেটে এবং গাড়ী নিয়ে চলাফেরা করতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।