বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন জব্দ

এম,এ,জলিল  বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার অধিনস্থ সাদীপুর পোকা রাস্তার উপর থেকে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শনিবার (২৩ ফেব্রুয়ারী) বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন নিয়ে সাদীপুর পাকা রাস্থায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী ছিদ্দিক অভিযান চালালে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন উদ্ধার করে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
৪৯ বিজিবি সুবেদার মো: মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।