× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ভোট গ্রহণ বুধবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন- ২০১৬ জমে উঠেছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যান্য সাধারণ নির্বাচনের ন্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিফলেট ও পোষ্টারে ছেয়ে গেছে বিদ্যালয়ের ক্যাম্পাস।

প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বিদ্যালয় এলাকা। বিদ্যালয়ের প্রথম এ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। প্রধান নির্বাচন কমিশনার ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী কান্তা রায় জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালার আলোকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ১০ম শ্রেণীর হুমাইয়া ইয়াসমিন দিশা (২) ও ৬ষ্ঠ শ্রেণীর তাজমুন নাহার জুই (৩) তাদের প্রার্থীতা প্রত্যাহর করে নিয়েছে।

বর্তমানে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যাদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর ৩ জন সুমাইয়া ইয়াসমিন (৬২), মোনালিসা আহম্মেদ (১) ও জান্নাতুল ফেরদৌস চাঁপা (৪)। ৭ম শ্রেণীর ৩জন অর্পিতা ঢালী (১৭), মিথি মন্ডল (৭) ও সাবিহা আরবী হিরা (২)। ৮ম শ্রেণীর ৪জন কামরুন নাহার মুনমুন (৬), মিথিলা ফারজানা বৈশাখী (৩), তানজিনা পারভীন তম্বী (৭) ও পূজা ঢালী (১৫)। ৯ম শ্রেণীর ৩জন জান্নাতুল ফেরদৌস তিশা (৯), ঈশিতা এনাম ঋতু (২) ও তাসমিয়া ইসলাম চাঁদনী (১)। ১০ম শ্রেণীর ৩জন ব্রতী ঘোষ (৭৩), সোহেলী আমিন শ্রাবণী (১২) ও হাফসা খাতুন (২৬)। মোট ৪৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ১জন ভোটার সর্বাধিক ৮টি ভোট প্রদান করতে পারবেন বলে নির্বাচন কর্মকর্তা কান্তা রায় জানায়।

নির্বাচন প্রসঙ্গে প্রার্থী তাসমিয়া ইসলাম চাঁদনী জানায়, আশা করছি যোগ্য প্রার্থী হিসাবে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নির্বাচিত হলে সকল সহপাঠিদের সুখে-দুঃখে পাশে থাকবো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো বলে মন্তব্য করে প্রার্থী মিথিলা ফারজানা বৈশাখী। বিদ্যালয়ে উপস্থিত সকল ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কামরুন নাহার মুনমুন। যাদের দ্বারা  শিক্ষার্থীদের কল্যাণ হবে এমন প্রার্থীকে ভোট দিবো বলে নাফিসা আনজুম হৃদি জানায়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার সরকার জানান, নাম, শাখা, রোল নম্বর ও প্রদত্ত ভোট সম্বলিত প্রতীক ছাড়াই ব্যালোট পেপারে ভোটাররা ভোট দিবে। নির্বাচনে ১জন প্রধান নির্বাচন কমিশনার, ৫জন প্রিসাইডিং ও ১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মাধ্যমে ছাত্র জীবন থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে প্রধান শিক্ষক মন্তব্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..