× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

নিউজ ডেস্ক

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে

admin
হালনাগাদ: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে

ইমদাদুল হক,(পাইকগাছা ) খুলনা।। খুলনার পাইকগাছায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন সম্পপাদক পদে ২ ও বাকী ৭ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সভাপতি পদেআওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার মন্ডল ও জাতীয় পার্টি ( জেপি) এফ,এম,এ রাজ্জাক প্রতিদ্বন্দিতা করছেন। সহ সভাপতি পদে অ্যাডভোকেট প্রশান্ত কুমার ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান , জি এম আমজাদ হোসেন ও জি এম আক্কাছ আলী। সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল ও এস এম মুজিবর রহমান। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ গাজী ও মোঃ সাইদুর রহমান মিঠু। ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক ও বিজয় কৃষ্ণ মন্ডল।

সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ বেলাল উদ্দীন ও সরদার সুবেহ সাদিক। সদস্য পদে অ্যাডভোকেট সমীর কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র দেবনাথ, মোঃ নজির আহম্মেদ, রেহানা পারভীন ও একরামুল হক বিশ্বাস। লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মোহতাছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম কচি জানান। তিনি আরো জানান, ২৮ নভেম্বর নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সমিতির কার্য্যালয়ে সকাল ১০ টা হতে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..