× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় সড়কদুর্ঘটনায় ভ্যান আরোহী নারীর মৃত্যু, আহত -৩

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০২৩
ভ্যান আরোহী নারীর মৃত্যু

খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে।

তিনি তালা উপজেলার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এসময় ভ্যানচালকসহ আরোহী ৩ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। দূর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০ টারদিকে।

আহতরা হলেন, পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫), তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। এসময় একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিলএসময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ভ্যানচালকসহ আহতদের উদ্ধার করে সকাল ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।


এ ক্যটাগরির আরো খবর..