× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

পাইকগাছায় স্কেভেটরের মাটি চাপায় কপিলমুনি বাজারের শহীদ স্মৃতি স্তম্ভসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় কপোতাক্ষ খননের মাটির তলে চাপা পড়েছে কপিলমুনি বাজারে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভসহ মৎস্য ব্যবসায়ীদের ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিসাধন সহ স্মৃতি স্তম্ভ মাটি দিয়ে চাপা দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন এলাকাবাসীর মধ্যে।

বুধবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। পরিদর্শন শেষে স.ম. বাবর আলী জানান, বর্তমানে তালা ও পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কপোতাক্ষ নদের খনন কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে স্থানীয় কপিলমুনি বণিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাতে খনন কাজে নিয়োজিতরা স্কেভেটর দিয়ে কপোতাক্ষ খননের সকল মাটি কপিলমুনি বাজারস্থ মৎস্য আড়তে ফেলে এতে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্দেশে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভ সম্পূর্ণ চাপা পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..