পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি :
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন,পাইকগাছা সরকারি কলেজ,সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮৪ ডিসেম্বর কালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামী লীগনেতা নির্মল ঢালী, আলহাজ্ব মুনছুর আলী গাজী, নির্মল অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শেখ আনিছুর রহমান মুক্ত।

পাইকগাছা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতি করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মিহির বরন মন্ডল। অপরদিকে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন বিনম্রশ্রদ্ধায় দিবসটি পালন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।