গৌরনদী প্রতিনিধি ॥ ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার রাত থেকে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে।
নদ-নদীতে অস্বাভাবিক ভাবে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উপজেলার আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন সরিকল ইউনিয়নের মিয়ারচর-কুড়িরচর এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গ্রামীণ খাল-বিল। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় পৌরসভাসহ সাতটি ইউনিয়নে স্থায়ী সাতটি সাইক্লেন সেল্টার ও ৬৯ শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়ন কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে গৌরনদীর নিম্নাঞ্চল প্লাবিত
এ বিভাগের আরো সংবাদ



