পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় রুপান্তর কতৃক আয়োজিত ” এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্প ” পৌরসভা পর্যায়ে এসডিজি ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় রুপান্তরের এস এম মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। রুপান্তরের ফারাহ-বি-তাবাচছুম সার্বিক বিষয় এসডিজি প্রকল্পের বাস্তবায়নের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন রুপান্তরের বিপুল রায়, ধনঞ্জয় সাহা, মাসুদ রানা । সভায় অংশগ্রহণ করেন জন প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুধীজন সহ বিভিন্ন পর্যায়ের মানুষ।


