× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মহানবী সম্পর্কে কটুক্তি করায় মাছ ব্যবসায়ী মিহির মন্ডল আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
মহানবী সম্পর্কে কটুক্তি

পাইকগাছায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করায় মিহির মন্ডল (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিতে মাছ কেনার সময় পৌরসভার ৪নং ওয়ার্ড সরল নবপল্লী এলাকার অজিত মন্ডলের ছেলে মাছ ব্যবসায়ী মিহির মন্ডল (৩৫) ও জ্যাঠাতো ভাই জগন্নাথ ওরফে অনুজ মন্ডল আড়ৎদারী সমিতির নীচে মৎস্য ব্যবসায়ী তহিদুর রহমান রনি’র সামনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন বলে দাবী করেন রনি।

এ সময় রনি এর তীব্র প্রতিবাদ করেন। বিষয়টি মুহুর্তের মধ্য আড়ৎ ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে মুসলমান সম্প্রদায়ের ব্যবসায়ী সহ সর্বসাধারণ ফুসে ওঠে এবং কটুক্তিকারীদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আড়ৎদারী সমিতি কর্তৃপক্ষ মিহিরকে সমিতি কার্যালয়ে আটক করে রাখে। অপরদিকে জগন্নাথ ওরফে অনুজ পালিয়ে যায়।

পরে পরিস্থিতি সামাল দিতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ওসি রফিকুল ইসলাম ঘটনাম্থল পরিদর্শন করে পরিস্থিতি সামাল দেন এবং মিহিরকে আটক করেন।

এ ঘটনায় ব্যবসায়ী রনি বাদী হয়ে আটক মিহির ও পলাতক জগন্নাথ ওরফ অনুজকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং-৩৪, তাং-২৭/০৭/২০২৩ ইং। আটক মিহিরকে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..