× Banner
সর্বশেষ
সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২

নিউজ ডেস্ক

পাইকগাছায় ভবনের অভাবে শতাধিক শিশুর শিক্ষা ব্যাবস্থা ব্যাহত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
পাইকগাছায় ভবনের অভাবে শতাধিক শিশুর শিক্ষা ব্যাবস্থা ব্যাহত

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছা উপজেলার দীপবেষ্টীত ইউনিয়ন লতা। লতা ইউনিয়নের ছয় গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

হাড়িয়া গ্রাম থেকে একটির দুরত্ব রয়েছে ৩ কিলোমিটার অন্যটির ২ কিলোমিটার। যার কারনে কোমলমতি শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারেনা। সেকারণে হাড়িয়া নদীর পূর্বপাড়ে অবস্থিত হাড়িয়া গ্রামের চারজন স্বপ্নবান শিক্ষিত যুবক শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান।

গত ১৬ ডিসেম্বর ২০১৮ সালে শেফালী স্মৃতি বিদ্যা নিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এ পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাওনি দেয়া হয়। বর্তমানে অর্থ অভাবের কারনে প্রতিষ্ঠানটি পাঁকাকরন করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠাতা গৌরহরি রায় (প্রিতম) জানান, তিল তিল করে চার বছর ধরে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি।

বর্তমানে অর্থ অভাবের কারণে ভাঙ্গা ঘরে শিক্ষার গুণগত মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্যেশ্য ছিল এ অবহেলিত এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা। এ এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ কিঃ মিঃ দুরে হওয়ার কারনে ও যোগাযোগ ব্যবস্থা ও রাস্থা ঘাট কর্দমাক্ত থাকায় অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিশুদের সুশিক্ষিত করার লক্ষ্যে তিনি সরকারের কাছে একটি আধুনিক ভবণের দাবি জানান।
ওই পাঠশালার শিক্ষক নিত্যানন্দ রায়, শিক্ষক নয়ন রায় ও অমিত রায় জানান, হাড়িয়া, ধলাই, সচিয়ারবন্দ, পুতলখালীসহ ৬ গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেকারনে আমরা কয়েক বন্ধু মিলে চার বছর ধরে নিজেদের অর্থায়নে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা দান করে আসছি। বর্তমানে পাঠশালাটি একটি কক্ষ নিয়ে শতাধিক ছেলে মেয়েদের পাঠদান করানো খুব কঠিন হয়ে পড়েছে। উপজেলাসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবী জানাচ্ছি একটি আধুনিক শিক্ষা সহায়ক ভবণ নির্মানের জন্য। উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এটি একটি বেসরকারী প্রতিষ্ঠান। এখানে সরকারীভাবে প্রতিষ্ঠান গড়ার সুযোগ নেই। সেহেতু আমি ভবনের বিষয়ে কোন কিছু বলতে পারছিনা। তবে শিশুদের স্কুলমুখী করার জন্য ভালো উদ্যোগ। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বিষয়টি শুনলাম আগামী মাসে সমন্নয় সভায় উত্থাপন করে পাঠশালাটির উন্নয়ন করার জন্য যাযা প্রয়োজন তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..