× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

পাইকগাছায় বসতবাড়ীতে হামলা ও ভাংচুর: গৃহবধু আহত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীতে হামলা চালিয়ে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধুকে বেদম মারপিট ও বসত ঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করার ঘটনা ঘটেছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় ৮ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নাছিরপুর গ্রামের আইনুদ্দীন সরদারের স্ত্রী রোকেয়া বেগম স্বামী সন্তান নিয়ে নিজ বসতবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।

এদিকে পূর্বশত্রুতার জের ধরে এলাকার প্রতিপক্ষ একটি মহল গত রোববার দুপুরে গৃহবধু বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন ও গৃহবধুকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোক জন আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধু রোকেয়া বেগম বাদী হয়ে রহিম গাজী, মনিরুল ইসলাম, রিপন হোসেন, ইসমাইল শেখ, ছামাদ, সুমন, আব্দুল্লাহ, রবিউল সহ ৮জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করেছে।


এ ক্যটাগরির আরো খবর..