পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শিল্প ও ব্যণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ শেখ রাশেদুল ইসলাস রাসেল, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, রুহুল আমিন বিশস, হেমেশ চন্দ্র মন্ডল, বিভূতি ভূষণ সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, আবুল বাশার বাবুল সরদার, আব্দুল হাকিম গোলদার, প্রাণ কৃষ্ণ দাশ, যুবলীগ নেতা এসএম সামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, এমএম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, শেখ জামাল হোসেন, আসলাম হোসেন, আকরামুল ইসলাম, জুলি শেখ ও ছাত্রলীগ নেতা ফাইমিন সরদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।