× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক ৭

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
paikgacha

পাইকগাছা থানা পুলিশের টহল গাড়িতে ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলা ও ৫ নভেম্বর উপজেলার কাসিমনগরে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের মোঃ নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দিন (৪৭) সিলেমানপুর গ্রামের মৃত মিনাজ মিস্ত্রির ছেলে মোঃ রেজাউল করিম মিস্ত্রি (৩৮) ও সিলেমানপুর গ্রামের মোঃ সাহেব আলী সরদারের ছেলে হুমায়ুন কবির (২৮), পৌর সদরের শিববাটী গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে মোঃ আসলাম পারভেজ (৪৮) ও সন্ধিগ্ধ গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ রহমত আলী গাজীর ছেলে মোঃ আবু হাসান গাজী (৪০) খলসী গ্রামের মীর ফেরদৌসের ছেলে জুয়েল মীর(২৮) এবং রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ লিটন গাজী (৩৩) কে আটক করা হয়েছে।

এবিষয়ে ৩১ নং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অমিত দেবনাথ জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক ২৯ অক্টোবর পুলিশ টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্ধিগ্ধ ৩ জনকে রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাহারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম টহলরত অবস্থায় থাকাকালীন টহল গাড়িতে ককটেল হামলায় উভয় মামলার ৭ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..