× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

পাইকগাছায় নবনির্মিত উপজেলা পরিষদ কার্যালয়ের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নবনির্মিত উপজেলা পরিষদ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফিতা কাঁটার মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহাকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শেখ আব্দুস সোবহান, গাজী শহিদুল ইসলাম খোকন, জাকির হোসেন, রতন কুমার, গোলাম সরোয়ার ও বজলুর রহমান।

উল্লেখ্য বাষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র ২০১৪-১৫ অর্থ বছরের বিশেষ বরাদ্ধের আওতায় ৩০ লাখ টাকা ব্যায়ে বর্তমান পরিষদের ৩য় তলায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিষদের কর্মচারীদের কার্যালয় হিসাবে ৪ কক্ষ বিশিষ্ট নতুন এ ভবন নির্মাণ করো হয়। নির্মাণাধীন কাজ উপজেলা পরিষদের আওতায় বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..