পাইকগাছায় জোর পূর্বক গৃহবধূকে ধর্ষনের চেষ্টা

পাইকগাছায় জোর পূর্বক গৃহবধূকে ধর্ষনের চেষ্টা

পাইকগাছায় জোর করে ধর্ষন চেষ্টা কালে এক যুবককে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী গ্রামে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকরী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, গত রবিবার পৌর সদরের ৯ নং ওয়ার্ডের আকাম গাজীর ছেলে আব্দুল আজিজ গাজী (৩৫) এক গৃহবধুকে চলাচলের পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

গত রবিবার রাতে গৃহবধুর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরের ভিতর প্রবেশ করে। এসময় গৃহবধূর ডাক চিৎকারে এলাকাবাসী এসে আব্দুল আজীজকে আটক করে। পরে গণ পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোবার সকালে গৃহবধূ নিজে আজিজের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকনারী ধর্ষণের চেষ্টা করার অপরাধে মামলা করেছে। যার নং ২১/১৫,০৫,২২ইং।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, সোবার সকালে নারী ধর্ষণের চেষ্টা করার অপরাধে আব্দুল আজিজ গাজীকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।