পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধুর করুণ মৃত্যু

ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।  খুলনার পাইকগাছায় ছাদ থেকে পড়ে বুলু রাণী ঘোষ (৫২) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের অশোক ঘোষের স্ত্রী।

সোমবার দুপুর আড়াইটায় ছাদের দোতলায় কাপড় শুকাতে যেয়ে উপরের দিকে তাকানোর সময় চোখ-মাথা ঘুরে ছাদ থেকে মাটিত পড়ে যায়। এ সময় সময় মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়।

দ্রুত হাসপাতালে নেয়ার সময় পথিমধ্য তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়। জানা যায়, তার উচ্চ রক্তচাপে ভুগছিলেন গহবধু বুলু রাণী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।